চট্টগ্রামের রাউজানে পাখি আক্তার (৫৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাদার পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত পাখি আকতার ওই গ্রামের খলিফার বাড়ির মুহাম্মদ বাহাদুরের স্ত্রী। তিনি দুই ছেলে এবং দুই কন্যা সন্তানের মা। পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে ওই নারী স্বামীসহ একটি কক্ষে ঘুমিয়ে পড়েছিলেন। বুধবার ভোর পাঁচটার দিকে তার স্বামী […]