চট্টগ্রাম নগরীর বন্দর থানার বড়পুল এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- বিশ্ব রাজ দেব (৩১) ও মো. নুর আলম (৩০)। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, গত ১৫ সেপ্টেম্বর রাত ১০টার দিকে চট্টগ্রাম মহানগর যুবলীগের নেতা আসিফ মাহমুদের ব্যানারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের কয়েকজন নেতা-কর্মী বন্দর থানার বড়পুল মোড়ের দক্ষিণ পাশে পোর্ট কানেক্টিং রোডে সরকার বিরোধী […]