চট্টগ্রামের মিরসরাই এবং জোরারগঞ্জে অভিযান চালিয়ে হত্যা, চুরি, মাদক, জুয়া, ডাকাতি ও মারামারি মামলার ১৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে মিরসরাই ও জোরারগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার । গ্রেপ্তাররা হলেন- আলমগীর হোসেন (৩৩) মো. একরামুল হক (২৮), কামরুল হাসান প্রকাশ বাপ্পি (৩৬), নুর উদ্দিন প্রকাশ সেলিম (৪০), মঞ্জরুল হক রানা (৩৪), স্বপন কুমার দাস (৫০), […]