চট্টগ্রামে পাঠশালা রিসার্চ সেলে আয়োজনে ‘বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী বিতর্ক ও বাস্তবতা’ শীর্ষক একটি সেমিনার ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৮ আগস্ট) দিনব্যাপী চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল হল রুমে এটি অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় সর্বমোট ২০ জনকে পুরস্কার প্রদান করা হয়। প্রথম স্থান অধিকার করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী তামান্না জান্নাত প্রিয়া। এম এ আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, বিশেষ […]