চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

আনোয়ারায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

আনোয়ারায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

আনোয়ারা সংবাদদাতা

১৮ ডিসেম্বর, ২০২৫ | ৩:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরে ডুবে সোহা নামের দেড় বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। নিহত সোহা স্থানীয় বাসিন্দা শাখাওয়াত হোসেন শাকিলের একমাত্র কন্যা।

 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার বৈরাগ মোহাম্মদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরের ধারে চলে যায়। দীর্ঘ সময় শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে অবস্থিত পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উপমা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে শিশুটির নিথর দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট