চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলপন্থী দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে শহীদ তারেক হুদা হলের পেছনে ও ড. কুদরত-ই-খুদা হলের সামনে শিক্ষার্থীদের মধ্যে তুমুল হট্টগোল দেখা যায়। শিক্ষার্থী সূত্রে জানা গেছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রদলপন্থী দুটি গ্রুপের অন্তঃকোন্দল থেকেই এ ঘটনার সূত্রপাত। এসময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়া হলে কয়েকজন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. সিয়াম এবং পুরকৌশল বিভাগের ২০২৩-২৪ […]