চট্টগ্রামে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৭টি যানবাহনকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএ। এসময় ইকোনমিক লাইফ চলে যাওয়ায় একটি বাস জব্দ করা হয়। রবিবার (২০ জুলাই) মইজ্জ্যারটেক, হাটহাজারী রোড ও পলোগ্রাউন্ড এলাকায় ইকোনমিক লাইফ টাইম উত্তীর্ণ এবং সড়কে চলাচলের অযোগ্য যানবাহনের বিরুদ্ধে এ অভিযান চলে। মইজ্জ্যারটেকে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএ চট্টগ্রামের আদালত-১৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমা, হাটহাজারী রোডে অভিযান পরিচালনা করেন আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা ও পলোগ্রাউন্ডে অভিযান পরিচালনা করেন আদালত-১১ […]