চট্টগ্রামের বাঁশখালীতে একটি বরফকল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আবুল বসর (৪৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল বাংলা বাজারের একটি বরফকলে এ মৃত্যুর ঘটনা ঘটে। মৃত শ্রমিক আবুল বশর সরল ইউনিয়নের কাহারঘোনা গ্রামের লকিয়ার বাপের বাড়ির চান মিয়ার ছেলে। বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, বাংলাবাজার এলাকায় বরফকলে সংযোগ লাইনে এমোনিয়া গ্যাস লিকেজ আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে । অন্যান্য শ্রমিকরা উদ্ধার করে […]