খাগড়াছড়ি পানছড়িতে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর। বিজ্ঞপ্তিতে বলা হয়, পানছড়ির যুবনেশ্বর পাড়া এলাকার গভীর জঙ্গলে সেনাবাহিনীর একটি অভিযানিক দল ইউপিডিএফের একটি গোপন আস্তানা ঘেরাও করে তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ইউপিডিএফের শীর্ষ স্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, ম্যাগজিন, দুই রাউন্ড এ্যামোনিশন, দুটি ওয়াকিটকি চার্জার, দুটি মোবাইল […]