সরকারি চিঠিপত্র ও কাজে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর নামের আগে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ শব্দ না লেখার সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের অফিস থেকেই এই নিয়ম মানা শুরু করেছেন।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফাইল ও কাগজপত্রে নামের আগে ‘মাননীয়’ শব্দ লেখা বাদ দেয়া হয়েছে।
এর আগে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ একটি নির্দেশনা জারি করে বলে, এখন থেকে সরকারি চিঠি বা ফাইলে এই সম্মানসূচক শব্দগুলো লেখা যাবে না। তাই ‘মাননীয় প্রধানমন্ত্রী’ না লিখে শুধু ‘প্রধানমন্ত্রী’ লিখতে হবে।
এছাড়া প্রধানমন্ত্রী নিজেও অফিসে ঢোকা ও বের হওয়ার সময় অনলাইনে হাজিরা দিচ্ছেন, ঠিক যেমন অন্য কর্মকর্তারা দেন। এতে বোঝানো হচ্ছে, নিয়ম সবার জন্য সমান।
এ পদক্ষেপের মূল উদ্দেশ্য—সরকারি কাজে নিয়ম-শৃঙ্খলা ও জবাবদিহিতা বাড়ানো।
পূর্বকোণ/আদর

















