চট্টগ্রাম বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

বরগুনার তালতলীর আন্দারমানিক নদীর তীরে জোয়ারের পানিতে ভেসে এসেছে ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। পরে খবর পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা তিমিটিকে উদ্ধার করে।

আন্দারমানিক নদীর তীরে ভেসে এলো ৩০ ফুট লম্বা তিমি

অনলাইন ডেস্ক

৯ সেপ্টেম্বর, ২০২৬ | ৬:০১ অপরাহ্ণ

বরগুনার তালতলীর আন্দারমানিক নদীর তীরে জোয়ারের পানিতে ভেসে এসেছে ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। পরে খবর পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা তিমিটিকে উদ্ধার করে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরপাড়া এলাকার খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে তিমিটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রাতের কোনো এক সময় জোয়ারের স্রোতে সমুদ্র থেকে মৃত তিমিটি ভেসে এসে আন্দারমানিক নদীর তীরে আটকে পড়ে।

সকালে জেলেরা নদীর তীরে বিশাল আকৃতির মৃত্যু তিমিটি দেখতে পান। এ খবর ছড়িয়ে পড়লে তিমিটিকে দেখতে মানুষের ভিড় বাড়তে থাকে।
পরে পেয়ে বন বিভাগ ঘটনাস্থলে গিয়ে তিমিটিকে উদ্ধার করেন।

বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে বন বিভাগের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

বিশাল আকৃতির তিমিটি পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিবেশ দূষণ এড়াতে এটিকে মাটিচাপা দেওয়া হবে।

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট