চলতি বছর একদিনে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা অতীতের সব রেকর্ড ভেঙেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৯ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৭১ জন।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৩০ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৪৫ হাজার ৪৭৫ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটিতে ৩ জন, ঢাকা উত্তর ও খুলনা বিভাগে ২ জন করে এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে ডেঙ্গুতে মারা গেছেন।
মৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ৪ জন নারী।
এর আগে, গত ১ সেপ্টেম্বর ও ২৩ আগস্ট ডেঙ্গুতে ৫ জন করে মারা যান। আর, ১ সেপ্টেম্বর সর্বোচ্চ ১ হাজার ৩২৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিল।
পূর্বকোণ/রানা/পারভেজ


















