চট্টগ্রাম শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬

বন্ধ ঘর থেকে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

তালাবদ্ধ ঘরের দরজা খুলে পুলিশ দেখল স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ

অনলাইন ডেস্ক

৫ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:০০ পূর্বাহ্ণ

ঢাকার সাভারের আশুলিয়ার একটি ঘর থেকে স্বামী-স্ত্রী ও নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন একটি বাসা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায় নি। 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী, স্ত্রী ও তাদের এক নবজাতক সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে স্বামীর গলায় গামছা প্যাঁচানো ছিল।

 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট