চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

চিকিৎসাধীন মায়ের সাথে দেখা করতে পারবে ফারজানা রুপার দুই সন্তান

চিকিৎসাধীন মায়ের সঙ্গে দেখা করতে পারবে ফারজানা রুপার দুই সন্তান

অনলাইন ডেস্ক

৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৮:২৭ অপরাহ্ণ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপার সঙ্গে তার দুই সন্তানকে দেখা করার অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ অনুমতি দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

অসুস্থ মায়ের সঙ্গে সন্তানদের সাক্ষাতের অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন ফারজানা রুপার আইনজীবী সিফাত মাহমুদ শুভ। তিনি জানান, কারাগারে অসুস্থ হয়ে গত ৩০ আগস্ট থেকে বিএমইউতে চিকিৎসাধীন রয়েছেন ফারজানা রুপা। তার এক ছেলে ও এক মেয়ে মায়ের সঙ্গে দেখা করতে চায়। পরে সন্তানদের হাসপাতালে গিয়ে মায়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেন ট্রাইব্যুনাল।

জানা গেছে, গত ৩০ আগস্ট সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে ফারজানা রুপাকে বিএমইউতে ভর্তি করা হয়। কারাগারে থাকা অবস্থায় তিনি বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন। বর্তমানে হাসপাতালের প্রিজন সেলে তার চিকিৎসা চলছে।

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট