চট্টগ্রাম বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

অনলাইন ডেস্ক

২ সেপ্টেম্বর, ২০২৬ | ১:২৫ অপরাহ্ণ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ বদলি, কেনাকাটা সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অভিযোগ অনুসন্ধানে চার সদস্যের একটি কমিটিও গঠন করেছে সংস্থাটি।

 

বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে গঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন দুদকের উপপরিচালক মো. জাহিদ কালাম। দুদকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বেআইনি কাজ হাসিলের জন্য ঘুষ গ্রহণ ও মানিলন্ডারিং-সংক্রান্ত অভিযোগ রয়েছে।

 

দুদক সূত্রে জানা গেছে, সাবেক ক্রীড়া উপদেষ্টা থাকার সুবাদে ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া অভিযোগ রয়েছে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন অবৈধ সুবিধা নিয়েছেন।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট