চট্টগ্রাম সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চূড়ান্ত ভোটার তালিকায় দেশে ভোটার ১২ কোটি ৮৭ লাখ

চূড়ান্ত ভোটার তালিকায় দেশে ভোটার ১২ কোটি ৮৭ লাখ

অনলাইন ডেস্ক

৩১ আগস্ট, ২০২৬ | ৭:৩০ অপরাহ্ণ

স্থানীয় সরকার নির্বাচনের আগে চূড়ান্ত ভোটার হালনাগাদ তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকার হিসেবে দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। হালনাগাদে ভোটার বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন।

 

সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে হালনাগাদ ভোটারসংক্রান্ত তথ্য তুলে ধরেন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

 

ইসি জানিয়েছে, চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন। নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন।

 

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এবার ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটারদের তালিকাভুক্ত করেছে নির্বাচন কমিশন। গত ৯ আগস্ট হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। পরে তালিকা নিয়ে পাওয়া দাবি ও আপত্তি নিষ্পত্তির পর আজ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো।

 

এর আগে গত ১৪ মে প্রকাশিত ভোটার তালিকায় দেশে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। সেই হিসাবের সঙ্গে নতুন তালিকার তুলনা করলে ভোটার বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন।

 

ইসি জানিয়েছে, তাদের বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী ৩১ জুলাই পর্যন্ত যাঁরা ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন, তাঁরা আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

 

তবে (ইসি) স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট তারিখ জানায়নি নির্বাচন কমিশন।

 

পূর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট