চট্টগ্রাম রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

অনলাইন ডেস্ক

৩০ আগস্ট, ২০২৬ | ৬:৩০ অপরাহ্ণ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে সাংস্কৃতিক অঙ্গনের এক ব্যক্তির সঙ্গে ঘটনার যোগসূত্র পাওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি।

 

রবিবার (৩০ আগস্ট) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান চিফ প্রসিকিউটর।

 

আরেক প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধের আওতাভুক্ত গুমের ঘটনাগুলোর বিচার ট্রাইব্যুনালে হবে। এছাড়া বিচ্ছিন্ন গুমের ঘটনাগুলোর বিচার সংশ্লিষ্ট আদালতে হবে। প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার এক প্রসিকিউটর জানান, অন্য একটি মামলার তদন্তে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়ে একটি সূত্র পেয়েছেন তদন্তকারীরা।

 

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরদিন রুনির ভাই শেরেবাংলা নগর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

 

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট