চট্টগ্রাম শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

দুদক ও পিএসসিতে নতুন সচিব নিয়োগ

দুদক ও পিএসসিতে নতুন সচিব নিয়োগ

অনলাইন ডেস্ক

৩০ জুলাই, ২০২৬ | ১১:৩০ পূর্বাহ্ণ

প্রশাসনে এক কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি এবং অপর একজনের দপ্তর বদল করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামের চাকরির বয়স ৫৯ হওয়ায় তাকে অবসরে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট