চট্টগ্রাম বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সর্বশেষ:

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

অনলাইন ডেস্ক

২৯ জুলাই, ২০২৬ | ৫:১১ অপরাহ্ণ

দায়িত্ব গ্রহণের প্রায় একমাস পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

 

বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টা ৪০ মি‌নি‌টে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ ক‌রেন দীনেশ ত্রিবেদী।

 

 

সূত্র বল‌ছে, হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শুরু‌তে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলা‌মের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ কর‌বেন। এরপর তি‌নি যা‌বেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাক্ষা‌তে।

 

 

গত ২৫ জুন সা‌বেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করে‌ছি‌লেন বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রাষ্ট্রপতির কা‌ছে পরিচয়পত্র পেশের এক মাস পর পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষা‌তের সু‌যোগ পে‌লেন ত্রিবেদী।

 

গত এপ্রিলে ভারত সরকার তাদের ১৬তম হাইকমিশনার হিসেবে ঢাকায় নিয়োগ দিয়েছে সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে। দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ইতিহাসে ভারত এই প্রথম কোনো রাজনীতিবিদকে হাইকমিশনার করে পাঠিয়েছে। নতুন দায়িত্বে যোগ দিতে দীনেশ ত্রিবেদী ৫ জুন পশ্চিমবঙ্গ থেকে স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে পৌঁছান।

 

নতুন হাইক‌মিশনার ঢাকায় আসার ২৩ দি‌নের মাথায় বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা দেওয়া শুরু ক‌রে ভারত, যা প্রায় দুই বছর বন্ধ ছিল।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট