চট্টগ্রাম শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের পরিচয় প্রকাশের আহ্বান জামায়াত আমিরের

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

২৪ জুলাই, ২০২৬ | ১২:৩৫ অপরাহ্ণ

নিজের দলের সমালোচনা করে নেতা–কর্মীদের সতর্ক থাকতে বললেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শুক্রবার (২৪ জুলাই) ঢাকার কাকরাইলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, জমায়াতে ইসলামী ফেরেশতার দল নয়, আমরা মানুষ, আমাদের ভুলত্রুটি হয়। আমরা কোনো অন্যায় করি না–এটা বলছি না। আমরা আহ্বান জানিয়েছি, কথা দিচ্ছি; আমাদের ভুল ধরিয়ে দেন। সংশোধন করব।

শফিকুর রহমান বলেন, সহকর্মীদের বলব- সতর্ক থাকবে। সাদা কাপড়ে দাগ লাগলে তা ভাসে। নৈতিকতার প্রশ্নে জামায়াতের কোনো ছাড় নাই। চেষ্টা করব সংশোধন করার। মাত্রা ভারী হলে কিছুই করার থাকবে না। কঠিন সিদ্ধান্তে যেতে হবে। সাবধান। সবাই সাবধান।

তিনি বলেন, শয়তান আমাদের ছেড়ে কথা বলবে না। শয়তান লেগেই আছে। খেয়াল রাখতে হবে। নেতাকে হতে হবে সৎ। সব ব্যাপারে। তাহলে সবার মুক্তি আসবে। জামায়াত সেই কাজের জন্য চেষ্টা করছে।

জামায়াত আমির বলেন, সকল যুগে সব সময়ই, কিছু অপরাধী লোক ছিল। এ জন্যই যুগে যুগে নবীর বিধান এসেছে। আমরা নিজেদের সংশোধনের চেষ্টা করি। এরপরও ধানের মধ্যে চিটা থাকতেই পারে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট