চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

গণভোট হারাম হলে সংসদ নির্বাচনও হারাম: জামায়াত আমির

গণভোট হারাম হলে সংসদ নির্বাচনও হারাম: জামায়াত আমির

অনলাইন ডেস্ক

২৩ জুলাই, ২০২৬ | ৮:০২ অপরাহ্ণ

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, যদি গণভোট হারাম হয়, তাহলে সংসদ নির্বাচনও হারাম। 

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে জামায়াতের এক জনসভায় এ কথা বলেন দলের আমির।

 

রাজধানীর মিরপুরে দলের জনসভায় তিনি জনগণের রায়ের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান এবং জুলাই গণহত্যার বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি তোলেন।

শফিকুর রহমান বলেছেন, যদি গণভোট হারাম হয় তাহলে সংসদ নির্বাচনও হারাম। জনগণের রায়কে অপমানিত করবেন না, জনগণের মুখোমুখি হলে জনগণ কাউকে ছেড়ে কথা বলবে না।

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার দাবিতে রাজধানীর মিরপুর-১০ এ জনসভা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

জামায়াত আমির বলেন, ‘অন্তত নিজেদের কর্মী ও গুম হওয়া পরিবার কথা ভেবে জুলাই গণহত্যার বিচার করেন। রাষ্ট্রীয় সম্মান ও খেতাবে তাদের ভূষিত করতে হবে জুলাই এ আহতদের সম্মানিত করতে হবে।’

 

জামায়াত আমির আরও বলেন, ‘মিরপুরে বিভিন্ন স্থাপনা ও সড়ক জুলাই শহীদের নামে করা হোক, যদি এই সরকার না করে আমরা ক্ষমতায় গেলে করব ইনশাআল্লাহ।’ এ সময় ফুটপাতের হকার নিরসনে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট