চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ট্রাইব্যুনালে মেজর মোজাফফর

ট্রাইব্যুনালে মেজর মোজাফফর

অনলাইন ডেস্ক

২৩ জুলাই, ২০২৬ | ১১:১৪ পূর্বাহ্ণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক তৎকালীন মেজর মোজাফফর হোসেনকে (৭৭) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির কর হয়।

এর আগে বিগত সময়ে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রসিকিউশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাকে হাজির করার নির্দেশ দেন।

ওইদিন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, মানবতাবিরোধী অপরাধে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর অনেক সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

সারা বাংলাদেশে যখন মানবতাবিরোধী অপরাধ সংঘঠিত হচ্ছিল তখনো এই আসামির (মোজাফফর) মাসুদ উদ্দিন চৌধুরীর মধ্যে একটা সংশ্লিষ্টতা আমাদের তদন্ত সংস্থা পেয়েছে। সে কারণে আমাদের কাছে যেহেতু একটা প্রাথমিক তথ্য এসেছে, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা আছে , ১/১১’র সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে এবং আর কোনো বিষয়ে সংশ্লিষ্টতা আছে কিনা তা উদঘাটনের জন্য তদন্তকারী কর্মকর্তা একটি আবেদন করেছে।
২৩ তারিখ তাকে হাজির করার জন্য আদেশ দেওয়া হয়েছে। তাকে হাজির করা হলে শ্যোন অ্যরেস্টের আবেদন করবো। দুইজনকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদও করা হতে পারে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৬ জুলাইয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ জুলাই বুধবার রাত ১০টা ১০ মিনিটে বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা বিভাগ (ডিবি)। জিজ্ঞাসাবাদ করে পরিচয় নিশ্চিত হওয়ার পর বিষয়টি সশস্ত্র বাহিনী বিভাগকে জানানো হয়। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের একটি দলের কাছে তাকে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি সেনা হেফাজতে রয়েছেন।

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট