চট্টগ্রাম শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সর্বশেষ:

ঈদযাত্রা : ট্রেনের আগাম টিকিট আগামীকাল থেকে, এবারও শতভাগ অনলাইনে

ঈদযাত্রা : ট্রেনের আগাম টিকিট বুধবার থেকে, এবারও শতভাগ অনলাইনে

অনলাইন ডেস্ক

১২ মে, ২০২৬ | ৮:৪৮ অপরাহ্ণ

ঈদ উল আযহা উপলক্ষ্যে আগামীকাল (১৩ মে) বুধবার থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি করবে রেলওয়ে। প্রতিবারের মতো এবারও পুরো কার্যক্রম চলবে অনলাইনে। আজ মঙ্গলবার (১২ মে) রেলওয়ে কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

আগামীকাল বুধবার বিক্রি হবে ২৩ মে শনিবারের টিকিট। এরপর পর্যায়ক্রমে ১৪, ১৫, ১৬ ও ১৭ মে বিক্রি হবে ২৪, ২৫, ২৬ ও ২৭ মে এর টিকিট। ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে এর টিকিট বিক্রি হবে।

এবারের ঈদে পাঁচ জোড়া বিশেষ ট্রেন ও তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেন চলবে। ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। সেদিন বিক্রি হবে ৩১ মে-এর টিকিট। এরপর পর্যায়ক্রমে ২২, ২৩, ২৪ ও ২৫ মে বিক্রি হবে ১, ২, ৩ ও ৪ জুনের টিকিট। ঈদযাত্রার প্রস্তুতি নিয়ে গত ৫ মে রেলওয়ের এক সভায় এসব সিদ্ধান্ত হয়েছিল।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট