চট্টগ্রাম শনিবার, ০৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

আজ থেকে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে

আজ থেকে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে

অনলাইন ডেস্ক

১২ মে, ২০২৬ | ৭:৫৩ অপরাহ্ণ

ঈদুল আজহা উপলক্ষে আজ মঙ্গলবার (১২ মে) থেকে ঈদের দিন পর্যন্ত সারাদেশের মার্কেট, বিপণি-বিতান ও ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

 

সম্প্রতি বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। এরই প্রেক্ষিতে আজ মঙ্গলবার থেকে দোকান ও মার্কেট কর্তৃপক্ষ নিজস্ব সিদ্ধন্ত অনুযায়ী রাত ১০টা পর্যন্ত দোকান/মার্কেট খোলা রাখা যাবে।

 

এতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে সরকার দোকানপাট খোলার সময় বর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছে।

 

প্রসঙ্গত, বিদ্যুৎ সংকট মোকাবিলায় মার্কেট, বিপণি-বিতান ও ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সরকার।

 

বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী বাংলাদেশ দোকান মালিক সমিতিকে অবহিত করেন, ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত মার্কেট, বিপণি-বিতান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সময় বর্ধিত করা হয়েছে।

 

কোনো আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে জানায় দোকান মালিক সমিতি।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট