চট্টগ্রাম শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সর্বশেষ:

দেশের সব ৫০ শয্যা হাসপাতালকে ১০০ শয্যায় রূপান্তর করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের সব ৫০ শয্যা হাসপাতালকে ১০০ শয্যায় রূপান্তর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

১২ মে, ২০২৬ | ১:৫৬ অপরাহ্ণ

দেশের সব ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় রুপান্তর করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

 

গতকাল সোমবার (১১ মে) বিকেলে হঠাৎ করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

 

এসময় রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম আক্তার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজীসহ বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এসময় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সঙ্গে কথা বলে স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিত করার আশ্বাস দেন মন্ত্রী। কোনো চিকিৎসক যদি দায়িত্ব অবহেলা করেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট