চট্টগ্রাম শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সর্বশেষ:

আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করবে না সরকার : অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক

১২ মে, ২০২৬ | ১:২৫ অপরাহ্ণ

আর্থিক খাতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ না করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন- আর্থিক খাত স্বাধীনভাবে পরিচালিত হবে। এটি সরকার ও প্রধানমন্ত্রীর সুস্পষ্ট সিদ্ধান্ত।

আজ মঙ্গলবার (১২ মে) ঢাকার একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী ফান্ড ঘোষণা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আর্থিক খাতে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। একইভাবে বিনিয়োগ বরাদ্দের ক্ষেত্রেও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। পুঁজিবাজার, বিনিয়োগ বাজার ও সামগ্রিক আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিদেশি বিনিয়োগকারীরাও বাংলাদেশের বাজারে আগ্রহ দেখাচ্ছেন, যা অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা।

এদিকে, ৪২৫ কোটি টাকার মূলধন নিয়ে ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের অংশগ্রহণে যাত্রা শুরু করেছে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানি। ব্যাংকগুলো তাদের এক শতাংশ মুনাফা দিয়ে এ তহবিল গঠন করেছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট