চট্টগ্রাম শনিবার, ০৬ জুন, ২০২৬

সর্বশেষ:

ফের কমলো স্বর্ণের দাম, ভরি ২৪০৩৩৭ টাকা

দেশের বাজারে আবারও কমল সোনার দাম

অনলাইন ডেস্ক

৫ মে, ২০২৬ | ১০:৩৭ পূর্বাহ্ণ

দেশের বাজারে আবারও সোনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরিতে সোনার দাম কমল ২ হাজার ১৫৮ টাকা। ফলে এক ভরিতে ২ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা দাঁড়িয়েছে সোনার দাম।

এই দাম কমানো হয়েছে স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে।

মঙ্গলবার (৫ মে) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে এ তথ্য জানানো হয় কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে।

এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।

সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট