চট্টগ্রাম শনিবার, ০৬ জুন, ২০২৬

সর্বশেষ:

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

নিজস্ব প্রতিবেদক

৫ মে, ২০২৬ | ১০:৩৬ পূর্বাহ্ণ

আসন্ন ঈদ উল আজহা উপলক্ষ্যে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে রেলপথ মন্ত্রণালয়। চলতি মাসের ১৩ তারিখ শুরু হয়ে টিকিট বিক্রি চলবে ১৭ মে পর্যন্ত। প্রথম দিন কেনা যাবে ২৩ মে-র টিকিট। আর ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে। সেদিন ৩১ মে-র ফিরতি টিকিট পাওয়া যাবে। গতকাল সোমবার রেলপথ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ২৮ বা ২৯ মে পবিত্র ঈদ উল আজহা অনুষ্ঠিত হতে পারে। রেলওয়ে সূত্রে জানা গেছে, টিকিট বিক্রির দ্বিতীয় দিনে পাওয়া যাবে ২৪ মে-র টিকিট। ১৫ তারিখ মিলবে ২৫ মে-র টিকিট। ১৬ তারিখ ২৬ মে’র টিকিট কিনতে পারবেন যাত্রীরা। আর ১৭ তারিখ পাবেন ২৭ মে-র টিকিট। ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২১ মে। সেদিন পাওয়া যাবে ৩১ মে-র টিকিট। আর ২২ মে পাওয়া যাবে ১ জুনের, ২৩ মে পাওয়া যাবে ২ জুনের, ২৪ মে ৩ জুনের আর ২৫ মে পাওয়া যাবে ৪ জুনের ফিরতি টিকিট।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট