চট্টগ্রাম মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

বাঁশখালীর চৌধুরী ব্রিকসে অভিযান, ২ লাখ টাকা জরিমানা 

বাঁশখালীর চৌধুরী ব্রিকসে অভিযান, ২ লাখ টাকা জরিমানা 

বাঁশখালী সংবাদদাতা

২৭ এপ্রিল, ২০২৬ | ১১:৫২ অপরাহ্ণ

বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে চৌধুরী ব্রিকস নামের একটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। সরকারি নিযম বহির্ভূতভাবে  কাঠপোড়োনো ও উপযুক্ত ডকুমেন্ট  দেখাতে ব্যর্খ  হওয়ায়  এ সময় দুই লাখ টাকা  জরিমানা আদায় করা হয়।

 

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকনের নেতৃত্বে ভ্রাম্যামাণ আদালত দুঘণ্টা ব্যাপী এ অভিযান পরিচালনা করেন। এ সময  সাথে ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম, বাঁশখালী থানা পুলিশ, এনএসআই কর্মকর্তাসহ আনসার সদস্যগণ।

 

অভিযান সূত্রে জানা যায়,  বাঁশখালী উপজেলা সরল ইউনিয়নে কাহার ঘোনা এলাকায় চৌধুরী ব্রিকস নামক ইট ভাটার মালিক সরকারি নিয়মনীতি উপেক্ষা করে পাহাড়ি ও দেশীয় কাঠ দিয়ে ইট পোড়াচ্ছেন, যা পরিবেশ আইনে দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও প্রশাসনের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইট ভাটার মালিক দীর্ঘদিন থেকে  ইট তৈরি করছিলেন।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকন বলেন, চৌধুরী ব্রিকস মালিককে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।  জনবহুল এলাকায় এলাকায় ইট ভাটা স্থাপন এবং ইট তৈরি দণ্ডনীয় অপরাধ। পরিবেশ আইনে মামলা দায়ের করা হবে এবং ইটভাটার মালিকের বিরুদ্ধে  এ ব্যাপারে  ব্যবস্থা নেওয়া হবে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট