চট্টগ্রাম রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

৫ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

২৬ এপ্রিল, ২০২৬ | ৭:১৫ অপরাহ্ণ

দেশের পাঁচ জেলায় আজ রোববার বজ্রপাতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাইবান্ধায় পাঁচজন, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ ও জামালপুরে দুজন করে এবং পঞ্চগড়ে একজন মারা গেছেন।

এক সপ্তাহের বেশি সময় ধরে চলা তাপপ্রবাহের পর আজ রোববার ঢাকাসহ রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে ছিল বজ্রপাত। আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, চলতি মাসের বাকি কয়েকটি দিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। তাতে চলমান তাপপ্রবাহ কমে আসতে পারে।

এর মধ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। সেখানে আহত হয়েছেন আরও একজন। এ ছাড়া সিরাজগঞ্জ ও জামালপুরে দুজন করে নিহত হয়েছেন। পঞ্চগড়ের অটোয়ারীতে মারা গেছেন আরও একজন।

 

জানা গেছে, রোববার বিকাল ৩টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ হাসান চৌধুরী (২২), আল মোজাহিদ চৌধুরী ওরফে ছোটনের ছেলে রাফি চৌধুরী (১০) এবং একই গ্রামের নবীর হোসেনের ছেলে এসএসসি পরীক্ষার্থী মিজানুর রহমান (১৬)। ফুয়াদ হাসান চৌধুরী ও রাফি চৌধুরী তারা আপন চাচাতো ভাই। আহত হয়েছেন একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে শাহীন মিয়া (১৭)। তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এছাড়া পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় কাঁচা চা পাতা কাটার সময় বজ্রপাতে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার সকালে ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের একটি চা বাগানে এ ঘটনা ঘটে বলে আটোয়ারী থানার ওসি মতিয়ার রহমান জানান। নিহত ২৫ বছর বয়সী সোহরাওয়ার্দী সোনাপাতিলা গ্রামের আবু সামাদের ছেলে। আহতরা হলেন- একই এলাকার মোস্তফা (৪৫) ও জাহেরুল ইসলাম (৪৩)।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট