চট্টগ্রাম শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

লুটের সহযোগী রাষ্ট্রপতির থাকার কথা জেলে, আছেন বঙ্গভবনে: বদিউল আলম

লুটের সহযোগী রাষ্ট্রপতির থাকার কথা জেলে, আছেন বঙ্গভবনে: বদিউল আলম

অনলাইন ডেস্ক

২৫ এপ্রিল, ২০২৬ | ১০:০৩ অপরাহ্ণ

সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, এস আলম ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলের সময় জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি পরিচালক হিসেবে লুটের সহযোগী ছিলেন আজকের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। লুটেরার সহযোগী হিসেবে এখন থাকার কথা জেলে। অথচ আছেন বঙ্গভবনে। 

 

আজ শনিবার ভয়েস ফর রিফর্ম আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

 

বদিউল আলম মজুমদার বলেন, ব্যাংকখাতের প্রতি আস্থা ফেরানোর জন্য তিনটি বিষয়কে গুরুত্ব দিতে হবে। প্রথমত, চোর ধরে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এস আলম একটি নাম না পদ্ধতি হয়ে উঠেছিলো। আস্থা ফেরানোর জন্য দ্বিতীয়ত, আবার যেন অনিয়মের পুনরাবৃত্তি না করতে পারে সে জন্য পদ্ধতিগত সংস্কার করতে হবে। বেনামি ঋণ নিয়ে হুন্ডি করে যেন পাঠাতে না পারে সে জন্য ক্যাসলেস হওয়া খুব জরুরি। তৃতীয়ত, প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংককে স্বাধীন করতে পারলে এ ধরনের কার্যক্রম বন্ধ করা যেতো।

 

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি সহিংসতা শুরু হয়েছে। চট্রগ্রামে দীর্ঘদিন ধরে চলছে। এটা ভয়াবহ আকার ধারণ করবে। সমাধান করতে না পারলে বিশ্ববিদ্যালয়গুলো রণক্ষেত্রে পরিণত হবে। শিক্ষার মান এমনিতেই ক্রমেই নিচে নেমেছে। আস্তে–আস্তে এটা শিক্ষাকে অপ্রাসঙ্গিক করে তুলতে পারে। এ ক্ষেত্রে একটা সমাধানে আইন মেনে চলতে হবে। আর এজন্য নিবন্ধিত দলের কতগুলো নিয়ম–কানুন রয়েছে, যা পরিপালন নিশ্চিত করতে হবে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট