চট্টগ্রাম শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৫ শিশুর মৃত্যু

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৫ শিশুর মৃত্যু

অনলাইন চট্টগ্রাম

২৫ এপ্রিল, ২০২৬ | ৮:১৫ অপরাহ্ণ

দেশে হামের সংক্রমণ পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সারা দেশে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে সর্বোচ্চ ৫ জনই মারা গেছে চট্টগ্রাম বিভাগে। স্বাস্থ্য অধিদপ্তরের আজ শনিবারের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ১১ জন শিশুর প্রাণহানি ঘটে । চট্টগ্রাম বিভাগে ৫ জন ছাড়াও ঢাকা বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে ১ জন শিশু মারা গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৮ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে মোট ২০৯ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া শিশুর সংখ্যা ৪২।

 

গত প্রায় দেড় মাসে মোট ৩০ হাজার ৬০৭ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে, যাদের মধ্যে ৪ হাজার ৪৬০ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে মোট ২০ হাজার ৪৭৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৭ হাজার ৮১ জন শিশু।

 

বর্তমানে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালসহ দেশের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে আক্রান্ত শিশুদের চিকিৎসা প্রদান করা হচ্ছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট