চট্টগ্রাম বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

সিটি কর্পোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

১৭ জুলাই, ২০২৪ | ১১:৪৩ পূর্বাহ্ণ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের পর এবার প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ৮টি বিভাগীয় শহরের সিটি কর্পোরেশনের এলাকাভুক্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টারগুলোর শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

 

বুধবার (১৭ জুলাই) সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, কোমলমতি শিশুদের নিরাপত্তা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিস্তারিত আসছে …

পূর্বকোণ/এসএ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট