চট্টগ্রামের কোতোয়ালী এলাকার এক মাদ্রাসায় হেফজ বিভাগের ১০ বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগে আব্দুল্লাহ বিন হুমায়ুন (১৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (১০ মে) রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, কোতোয়ালী থানাধীন খলিফাপট্টি মারকাযুল কুরআন ওয়াচ্ছুন্নাহ মাদ্রাসার ৫ম তলার হেফজ বিভাগের ১০ বছরের এক ছাত্রকে বলাৎকারের ঘটনায় জড়িত মূল আসামি আব্দুল্লাহ বিন হুমায়ুনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের মা থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা গেছে, খলিফাপট্টির ঘাটফরহাদবেগ এলাকার মারকাযুল কুরআন ওয়াচ্ছুন্নাহ মাদ্রাসার অফিস কক্ষে ডেকে নিয়ে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বলাৎকার করে আসামি।
পূর্বকোণ/আরআর


















