চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

কর্ণফুলী নদীতে ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারি আটক

বন্দরের নিজস্ব জাহাজ থেকে তেল পাচার হচ্ছিলো অন্য অয়েল ট্যাঙ্কারে

নিজস্ব প্রতিবেদক

১০ মে, ২০২৬ | ১১:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বন্দরের নিজস্ব জাহাজ থেকে চোরাইভাবে পাচারকালে ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। আজ রবিবার (১০ মে) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

 

তিনি বলেন, চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ডাংঙ্গারচরের ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন কর্ণফুলী নদীতে গতকাল শনিবার রাত ১০ টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কান্ডারী-৬ হতে চোরাইভাবে ও.টি আজু শাহ নামক ওয়েল ট্যাঙ্কারে ডিজেল পাচারকালে প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ জন চোরাকারবারিকে আটক করা হয়।

 

পরবর্তীতে, জব্দকৃত ডিজেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। বিষয়টি বন্দর কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে এবং সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে একটি কমিটি গঠন করে এ ঘটনার পুনরাবৃত্তি রোধকল্পে যথাযথ কার্যক্রম গ্রহণ করবে।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট