চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

২১ দিন পর ফের উৎপাদনে ডিএপি সার কারখানা
ডিএপিএফসিএল সার কারখানা। ছবি- সংগৃহীত

২১ দিন পর ফের উৎপাদনে ডিএপি সার কারখানা

অনলাইন ডেস্ক

৯ মে, ২০২৬ | ৬:৩৭ অপরাহ্ণ

উৎপাদনে ফিরেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)। এর আগে অ্যামোনিয়া শেষ হওয়ায় গত ১৮ এপ্রিল ডিএপিএফসিএলের উৎপাদন বন্ধ হয়ে যায়।

 

শনিবার (৯ মে) দুপুর ২টা থেকে কারখানাটি উৎপাদনে শুরু হয় বলে জানিয়েছেন কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক।

 

তিনি জানান, গত ২ মে বিকেল থেকে কাফকোতে উৎপাদন শুরু হওয়ার পর থেকে ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ শুরু হয়। কয়েকদিন অ্যামোনিয়া মজুদ করার পর এবং সবকিছু সেটআপ করা শেষে শনিবার দুপুর ২টা থেকে কারখানার উৎপাদন আবারও শুরু হয়।

 

কারখানাটি চালু থাকলে দৈনিক ৬০০-৭০০ মেট্রিক ইউরিয়া উৎপাদন হয়।

 

উল্লেখ্য, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিআইসির নিয়ন্ত্রণাধীন ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) নির্মাণকাজ শেষে ২০০৬ সাল থেকে ডিএপি সারের বাণিজ্যিক উৎপাদন শুরু করে।

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট