চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীদের টার্গেট করে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ৫

অনলাইন ডেস্ক

৯ মে, ২০২৬ | ১১:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শুক্রবার (৮ মে) লালদিঘী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন- মো. ফারুকুজ্জামান মুমিন (৪০), মো. জুয়েল রানা (৩৪), তানভীর হোসেন শারফিন (২৭), মো. বেলাল হোসেন (২১) ও মো. সোহেল রানা (২৩)।

 

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য বলে জানিয়েছে। তারা নগরীর ফলমন্ডি, রিয়াজউদ্দিন বাজারসহ বিভিন্ন এলাকায় আসা ব্যবসায়ী ও পথচারীদের টার্গেট করে ডাকাতির পরিকল্পনা করছিল।

 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ডাকাতির উদ্দেশ্যে তারা দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে জড়ো হচ্ছিলেন। এ সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট