চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে সীতাকুণ্ড থানার ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সীতাকুণ্ডে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার হাটহাজারীতে

অনলাইন ডেস্ক

৮ মে, ২০২৬ | ৭:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সৈকত শীলকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে হাটহাজারীর বড় দিঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত সৈকত সীতাকুণ্ড উপজেলার গোলাবাড়িয়া এলাকার বাসিন্দা।

 

র‌্যাব ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানায়, হাটহাজারী থানার বড় দিঘিরপাড় এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সৈকত শীলকে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব আরও জানায়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট