২টি সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি আগ্রাবাদ শেখ মুজিব রোডের বিএন মোটরসের মালিক মো. আবু নাছেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ মে) দিবাগত রাতে আগ্রবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন খান।
তিনি জানান, আগ্রাবাদ এলাকার বিএন মোটরসের মালিক মো. আবু নাছেরের বিরুদ্ধে চকবাজার ও পাঁচলাইশ থানার ২টি সিআর মামলায় সাজা ও ১টি সিআর মামলায় পরোয়ানা জারি করা হয়েছে। পরে তাকে গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পূর্বকোণ/আরআর


















