চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

বিএনপি সংস্কারের জন্য কমিটেড ছিল না : চট্টগ্রামে নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক

৭ মে, ২০২৬ | ৭:২৪ অপরাহ্ণ

বিএনপি সংস্কারের জন্য কমিটেড ছিল না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে এনসিপির অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, এনসিপির সংস্কারের জন্য সংসদ ও সংসদের বাহিরে আন্দোলন গড়ে তুলবে।

তিনি আরও বলেন, হামের সংকটের জন্য যারা প্রকৃতভাবে দায়ী, তাদের বিচার নিশ্চিত করতে হবে। শুধু পূর্ববর্তী সরকারকে দায় দিয়ে বর্তমান সরকার নিজের দায় এড়াতে পারে না। জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা বর্তমান প্রশাসনেরও নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানত আব্দুল্লাহ বলেন, কালবৈশাখীর মৌসুমে এনসিপিতে বসন্ত চলছে। বিএনপি সরকার এসে, সংস্কার বিরোধী পদক্ষেপ নিয়েছে। বিএনপি হাইজেক হয়ে গেছে আওয়ামী লীগ দ্বারা। বিএনপি নেতাকর্মীদের নির্যাতনের কথা ভুল গেছে।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট