চট্টগ্রাম শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

কোতোয়ালীতে সন্দেহজনক ঘোরাঘুরি, দুই যুবক গ্রেপ্তার

কোতোয়ালীতে সন্দেহজনক ঘোরাঘুরি, দুই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৭ মে, ২০২৬ | ৭:৩৩ অপরাহ্ণ

নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার (৬ মে) দিবাগত রাত আড়াইটার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- মো. আনোয়ার হোসেন (২২) ও মো. হাসান (২৮)।

ওসি মো. আফতাব উদ্দিন জানান, স্টেশন রোড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে সন্তোষজনক কোনো জবাব দিতে না পারায় সিএমপি অধ্যাদেশের আওতায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার পূর্বক মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

 

পূর্বকোণ/আরআর

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট