চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে ৬০ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৬০ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক

৭ মে, ২০২৬ | ১১:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ মো. আরিফ উল্লাহ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তার মো. আরিফ উল্লাহ কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউপির দারিয়ার দিঘি এলাকার নুরুল কবীরের ছেলে।

 

বুধবার (৬ মে) দুপুর সোয়া ১টায় শহীদ বশরুজ্জামান গোল চত্বরস্থ পুলিশ বক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

 

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান। তিনি জানান, গতকাল কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে মোটরসাইকেলযোগে এক যুবক ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে আসছিল। দুপুরে নতুন ব্রিজ এলাকার পুলিশ বক্সের সামনে চেকপোস্টে তাকে থামার সংকেত দেয়া হয়। এরপর তার সাথে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট