চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে‘এমটি নিনেমিয়া’ কুতুবদিয়ায়, সচল হচ্ছে ইস্টার্ন রিফাইনারি

সচল হচ্ছে ইস্টার্ন রিফাইনারি

১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ কুতুবদিয়ায়

নিজস্ব প্রতিবেদক

৬ মে, ২০২৬ | ১:৫৯ অপরাহ্ণ

সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে আসা জাহাজ ‘এমটি নিনেমিয়া’ কুতুবদিয়ায় এসে পৌঁছেছে। বুধবার (৬ মে) দুপুর সোয়া ১২টার দিকে কুতুবদিয়া চ্যানেলে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজটি পৌঁছেছে বলে জানিয়েছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক।

এর ফলে রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) বৃহস্পতিবার থেকে পুরোদমে উৎপাদন শুরু করতে পারবে বলে আশা করছেন কর্মকর্তারা।

 

এর আগে গতকাল মঙ্গলবার রাতে জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে।

 

জাহাজটি সৌদি আরব থেকে চট্টগ্রামে আসার তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠান বিএসসির ব্যাবস্থাপনা পরিচালক মাহমসুদুল মালেক জানান, ‘প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে এদিনই ট্যাংকারটি থেকে ক্রুড অয়েল লাইটারিং কাজ শুরু করা হবে। এ কাজের এজন্য ছয়টি লাইটারেজ জাহাজ সেখানে রয়েছে।

 

ইরান যুদ্ধের জেরে সর্বশেষ গত ১৮ ফেব্রুয়ারি ক্রুড অয়েলের (অপরিশোধিত জ্বালানি তেল) চালান দেশে এসেছিল। ক্রুড অয়েলের অভাবে দেশের একমাত্র রাষ্ট্রীয় জ্বালানি তেল পরিশোধন প্রতিষ্ঠান ইর্স্টান রিফাইনারি লিমিটেড (ইআরএল) এ গত ১৪ এপ্রিল থেকে উৎপাদন র্কাযক্রম প্রায় বন্ধ হয়ে যায়।

 

ক্রুড অয়েলের চালান আসায় ইআরএল বৃহস্পতিবার থেকে পুরোদমে উৎপাদনে যাবে বলে আশা করছে সংস্থাটির কর্মকর্তারা।

 

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি বছরে ১৫ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করে, যা দেশের বার্ষিক ৭২ লাখ টন চাহিদার প্রায় ২০ শতাংশ পূরণ করে। দেশের চাহিদা মেটাতে ৯২ শতাংশ জ্বালানি তেল আমদানি করতে হয়। বাকি ৮ শতাংশ স্থানীয় উৎস ও কনডেনসেট প্রক্রিয়াজাত করে পাওয়া যায়। জ্বালানি চাহিদার তালিকায় ডিজেল শীর্ষে রয়েছে। এরপর রয়েছে ফার্নেস অয়েল, পেট্রোল, অকটেন, কেরোসিন এবং প্লেন চলাচলে ব্যবহৃত জেট ফুয়েল। ২০২৪-২০২৫ অর্থবছরে বিপিসি ৬৮ লাখ ৩৫ হাজার ৩৪১ টন জ্বালানি বিক্রি করেছে।

পূবকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট