চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ৫ বছর কারাদণ্ড

অস্ত্র গায়েবের মামলায় সাবেক পুলিশ কর্মকর্তার ৫ বছর সশ্রম কারাদণ্ড

৪ মে, ২০২৬ | ৮:৩২ পূর্বাহ্ণ

দুর্নীতি দমন ব্যুরোর ৩০ বছর আগে করা আসামির কাছ থেকে উদ্ধার অস্ত্র গায়েবের মামলার রায়ে আদালত সাবেক এক পুলিশ কর্মকর্তার পাঁচ বছর সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। একই রায়ে আদালত আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও একমাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। গতকাল রবিবার (৩ মে) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান এই রায় দেন।

 

দণ্ডাদেশপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন চট্টগ্রাম নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক উপপরিদর্শক(এস আই)। অস্ত্র গায়েবের ঘটনায় তিনি চাকুরিচ্যুত হয়েছিলেন।
দুদক পিপি জাহিদুল করিম পূর্বকোণকে বলেন, আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন।

 

আদালত সূত্র জানায়, নগরের ডবলমুরিং থানার এস আই কামাল পাশা ১৯৯৬ সালের ২৫ নভেম্বর এক আসামির কাছ থেকে একটি এলজি উদ্ধার করেছিলেন। অস্ত্রটি তিনি গোয়েন্দা শাখার মালখানায় দায়িত্বরত এসআই দেলোয়ারের কাছে জমা দেন। দেলোয়ার ওই অস্ত্র আদালতে জমা না দেননি। তিনি ওই অস্ত্র আদালতে জমা দেওয়া হয়েছে উল্লেখ করে দপ্তরে একটি ভুয়া স্মারক দেন। পরে ওই স্মারক যাচাই করে জানা যায়,স্মারকটি ভুয়া। এই ঘটনায় তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর ২০০৪ সালের ২৬ মে নগরের কোতোয়ালি থানায় মামলা করেন। ২০০৬ সালের ২২ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তার আদালতে দেওয়া অভিযোগপত্রে বলা হয়, এসআই দেলোয়ার হোসেন উদ্ধার হওয়া অস্ত্র আদালতে জমা দেওয়ার যে স্মারক উল্লেখ করেছেন তা ভুয়া ছিল। ২০১৬ সালের ৫ জুলাই আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ছয়জনের সাক্ষ্য গ্রহণের পর আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত এই রায় দেন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট