চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

ফাইল ছবি

গোপন বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

৩ মে, ২০২৬ | ১১:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের হালিশহর নয়াবাজার বিশ্বরোড এলাকার একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। রোববার রাত ৯টার দিকে ‘তায়েফ রেস্টুরেন্ট’ থেকে তাদের আটক করা হয়।সিএমপি ডিবির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে তারা অভিযান পরিচালনা করেন। রেস্টুরেন্টের ভেতরে বৈঠকরত অবস্থায় ১৪ জনকে হাতেনাতে আটক করা হয়। এর মধ্যে শেখ হাসিনা ঐক্য পরিষদের প্রধান সংগঠকসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট