চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে জুয়ার টাকার জন্য স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার
অভিযুক্ত স্বামী উজ্জ্বল চন্দ্র মিত্র

জুয়ার টাকার জন্য স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

৩ মে, ২০২৬ | ১০:৩৮ অপরাহ্ণ

জুয়া এবং মাদকের টাকা না পেয়ে বেধড়ক মারধর করে  স্ত্রীকে হত্যা করে উজ্জ্বল চন্দ্র মিত্র (২৯)। পরে মৃত স্ত্রীর লাশ ঘরে ফেলে রেখে পালিয়ে গেলেও একদিন পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ মে) রাতে বন্দর থানা এলাকায় সংঘটিত এই ঘটনায় অভিযুক্তকে মাইলের মাথা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ রবিবার আদালতে এই ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে উজ্জ্বল চন্দ্র মিত্র। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার অফিসার ইনচার্জ মো. আবদুর রহিম।

পুলিশ জানিয়েছে, নিহত পপি তালুকদার (২২) চট্টগ্রাম ইপিজেডস্থ ইয়ং ওয়ান গার্মেন্টসে চাকরি করতেন। তার স্বামী উজ্জ্বল চন্দ্র মিত্র (২৯) একসময় চাকরি করলেও গত বেশ কিছুদিন ধরে সে বেকার। এসময় সে  মাদক ও জুয়ার সঙ্গে জড়িয়ে পড়ে । গত ১ মে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বন্দর থানাধীন বাসায় স্ত্রী পপির কাছে নেশা ও জুয়ার জন্য জন্য টাকা চান উজ্জ্বল। পপি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উজ্জ্বল ক্ষিপ্ত হয়ে পপিকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন। এতে পপি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়লে সে পালিয়ে যায়। পরে পপিকে উজ্জ্বলের বোন ও ভাগিনা  প্রতিবেশীদের সহায়তায় পপিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট