চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিল আরেক ট্রাক, চালকের সহকারী নিহত

মিরসরাই সংবাদদাতা

১১ নভেম্বর, ২০২৩ | ২:৪১ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে আরেকটি ট্রাক। এতে ট্রাকটির সহকারী নিহত হয়েছেন। তবে নিহত সহকারীর পরিচয় জানা যায়নি।

 

শনিবার ( ১১ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো.আবদুর রাজ্জাক বলেন, শনিবার সকালে বড়দারোগাহাট এলাকায় সামনে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছনে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের চালকের সহকারী গাড়ির নিচে চাপা পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ (এসআই) আলমগীর হোসেন বলেন, ট্রাকের ধাক্কায় ট্রাক চালকের সহকারী নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট