কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যায় চট্টগ্রাম বন্দরের মালিকানাধীন সাড়ে ৮ একর জমি দীর্ঘদিন ধরে ভূমিদস্যুর দখলে রয়েছে। ওই জমিতে প্রায় ২০টি টিন শেডের কাঁচা ঘর নির্মাণ করে অবৈধ দখলে রয়েছে কিছু ব্যক্তি। তবে দখলে থাকা মানুষজনের মধ্যে অনেকেই বিভিন্ন অসাধু ব্যক্তির কাছ থেকে অর্থের বিনিময়ে ওই জমি দখলে নিয়ে বসবাস করছে। কর্ণফুলী নদীর ওপারে থাকা ওই জমি বন্দরের যথাযথ তদারকির অভাবে কিছু সুবিধাভোগী ভূমিদস্যু দখলে নিয়ে ভোগ করে যাচ্ছে দীর্ঘদিন ধরেই। এমনকি কিছু জমিতে পুকুর তৈরি করে মাছ চাষ করতেও দেখা গেছে। […]