টেকনাফের দক্ষিণ জালিয়াপাড়ায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। এ সময় মাদক কারবারে জড়িত আরও দুইজন পালিয়ে গেছে। আটককৃতরা হল- টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ জালিয়াপাড়ার মো. ইউনুছের ছেলে সাইফুল ইসলাম (১৯) ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়ার সামসুল আলমের ছেলে কিশোর রিয়াজ উদ্দিন (১৭)। র্যাব-১৫’র সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আজ বুধবার টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়া এলাকায় কতিপয় […]