ঘটনার সঙ্গে জড়িত নন তারা। বাদীও চিনেন না তাদের। যে এলাকায় ঘটনা ঘটেছে তাদের বাড়ি সেখানেও না। তবু হত্যা মামলার আসামি হয়েছেন তারা আটজন। এমন একটি মামলার সন্ধান পাওয়া গেছে কক্সবাজারের পেকুয়া থানায়। মামলার কাগজপত্র ঘেঁটে দেখা যায়, গত ১ নভেম্বর সন্ধ্যা ৭টায় পেকুয়া সদর ইউনিয়নের হরিনাফাঁড়ি এলাকায় ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জাকের হোসেন প্রকাশ মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ৩ নভেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাকের হোসেন। এ ঘটনায় জাকেরের […]